শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটের ১৭ আসনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

তিনি জানান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঘোষিত প্রার্থী তালিকার অনুমোদন দিয়েছেন। তবে সিলেট-১ (সদর ও নগর) এবং হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে ঘোষিত পাঁচটি আসনের প্রার্থী হচ্ছেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে আমির উদ্দিন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে রেজাওয়ানুল হক চৌধুরী (রাজু), সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে সাঈদ আহমদ, সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে রেজাউল করীম (আবরার) এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে আজমল হোসেন।

সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে যাঁরা মনোনীত হয়েছেন, তারা হলেন- সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে শহিদুল ইসলাম পলাশী এবং সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আলী আকবর সিদ্দিকী।

হবিগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী হয়েছেন  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে তাজুল ইসলাম, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মহিব উদ্দিন আহমদ (সোহেল) এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে কামাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার চারটি আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আবদুল কুদ্দুস, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে এবাদুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সালাহ উদ্দিন।

দলীয় সূত্র জানিয়েছে, বাকি দুটি আসনে প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হবে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল