শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্সসহ পোষা প্রাণীর ঔষধ জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ঔষধসহ একটি মালিকবিহীন কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাকা রাস্তায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮হাজার ৯শত ৭৭ পিস ভারতীয় কসমেটিক্স এবং ১৪হাজার ৮৭২ পিস Dog & Cat এর ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

জব্দকৃত কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা। ভারতীয় কসমেটিক্স এর আনুমানিক মূল্য ১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার ৪শত টাকা। এবং Dog & Cat এর ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত ছেচল্লিশ টাকা। যা সর্বমোট সিজার মূল্য এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা।

 এ অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি এর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত কাভার্ডভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল