বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে রসুন

কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন। চলতি ডিসেম্বর মাসে পাচারকালে সহস্রাধিক কেজি রসুন আটকের কথা নিশ্চিত করেন ৩০ ডিসেম্বর সোমবার উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো. আজগর।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) মো. জহুরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার, আলী নগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো: আজগার, বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।

সভায় আলী নগর বিজিবি কামান্ডার মো: আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানে নতুন যুক্ত হওয়া পন্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়। চলতি ডিসেম্বর মাসে সহস্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। এক কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। আর ভারতে প্রতি কেজি রসুনের বাজার মূল্য ৫০০টাকা। ফলে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, চীন থেকে রসুন আমদানি করা হয় বাংলাদেশে।  আর সেই রসুন চোরাকারবারীরা পাচার করছে ভারতে।  শুধু রসুন নয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস