শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

দিরাই বিএনপির সভায় আ.লীগ সংশ্লিষ্টদের কমিটিতে না রাখার সিদ্ধান্ত

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, দিরাই শাল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা  এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, মো. কবির মিয়া, আহবায়ক কমিটির সদস্য আবদাই মিয়া, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, নুরুল হক তালুকদার, সুয়েব হাসান, পংকজ দাস, ওবায়দুর রহমান মিশু, সুমন মিয়া, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও সুকেশ দাস।

সভায় বক্তারা সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মোঃ নাবিল চৌধুরী জানান, উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রায় দেড়শো জন নেতাকর্মী আবেদন করেছেন। এসব আবেদন আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপির সভায় যাচাই-বাছাই করা হবে। তিনি আরও জানান, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের কোনো পর্যায়ের পদে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সভা শেষে একটি সুসংগঠিত ও নিবেদিত প্রাণ নেতৃত্ব গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল