শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনিয়ম যেখানে প্রতিবাদ সেখানে,দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি অঞ্জন পুরকায়স্থ"র  সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সদস্য ও  জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ মিয়া, উপজেলা মহিলা পরিষদের সভাপতি আয়েশা বেগম,  জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী,  জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে সাব্বির সারোয়ার বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে শৈশব থেকেই। উপকরণ বিতরণ শুধুমাত্র উপহার নয়, এটি দায়িত্ববোধের চেতনা সৃষ্টি করে। দুর্নীতি রোধে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ২টি স্কুল ও ১টি মাদ্রাসার ৩০জন  শিক্ষার্থীদের মধ্যে (স্কুল ব্যাগ,খাতা,কলম) শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল