শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে  কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল কসুর (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কসুর ওই এলাকার মৃত রিয়াজ উল্লাহর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সৈয়দ মদব্বির মিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বুধবার সকালে সীমানায় দেয়াল নির্মাণের কাজ চলাকালে মদব্বির মিয়ার ছেলে সৈয়দ সজনুর মিয়া ও লাল মিয়ার ছেলে মনোয়ার মিয়া এসে বাধা প্রদান করে। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা ইট-পাথর নিক্ষেপ করে।

এ সময় ইটের আঘাতে আব্দুল কসুর গুরুতর আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর নূর উদ্দিন আহমেদ জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল