শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবিতে ডাকা ধর্মঘট ৭ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে জীবন-জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়া মানুষকে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা পড়েন বেশি বিপাকে। পাশাপাশি সিলেটে ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়। সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় চলাচল করলেও তা যাত্রীদের তুলনায় কম ছিল। ফলে পরীক্ষার্থীদের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম বলেন, ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মবিরতির ডাকা দিয়েছিলাম। সকাল থেকে শুরু হয়েছিল অনির্দিষ্টকালের কর্মবিরতি। তবে কেন্দ্রীয় সংগঠনগুলোর সুপারিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের আশ্বাস এবং পরীক্ষার্থী ও বিদেশযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিকাল ৩টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক রয়েছে। বৈঠক পরে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকা হয় বলে জানান সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী পরিবহন শ্রমিক নেতা ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন। বিকেল ৩টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। 

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল