শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহ আলম একই গ্রামের আনব আলীর ছেলে।


রোববার (৭ জুলাই) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান অভিযান চালিয়ে মালঞ্চপুর গ্রাম থেকে তাকে  আটক করেছে। ভিকটিমকে উদ্বার করে পুলিশ চিকিৎসার জন্য  তার পরিবারের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।


এ ঘটনায় শিশুটির পরিবার শনিবার রাতে  মাধবপুর  থানায় লিখিত অভিযোগ করেছেন। ভিকটিমের মা জানান,গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে তার মেয়েকে  ঘরে রেখে বাইরে জরুরি কাজে  গিয়েছিলেন। এই সুযোগে প্রতিবেশি শাহ আলম তার ৭ বছরের শিশু কন্যাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। দুপুর ১ টার দিকে বাড়িতে এসে দেখে তার মেয়ে কান্নাকাটি করছে।ভিকটিম জানায় শাহ আলম তাকে ঘরে একা পেয়ে তার সাথে খারাপ কাজ করেছে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। ভিকটিম এলাকার একটি নুরানি মাদ্রাসার ছাত্রী।


কাশিমনগর ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, দুপুরে ঘটনার পর রোববার ভোর রাতে অভিযুক্ত শাহ আলমকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার  শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল