শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

একদল লোক নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে: মির্জা আব্বাস

একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এবং নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে মির্জা আব্বাস এমন মন্তব্য করেন।

মির্জা আবাবস বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। ১৭ বছরের আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনও দেশ ছাড়ে নাই। তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রশাসনের বিভিন্ন স্থরে শেখ হাসিনার লোকেরা এখনও রয়ে গেছে। একেবারে সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত। তারা চাচ্ছে না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। চাচ্ছে না দেশে গণতন্ত্র ফিরুক। আর আরেকশ্রেণির লোক আছে, ক্ষমতায় বসে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে।’

ভোটাধিকারের দাবিতে আবার আন্দোলনে নামার কথা জানিয়ে তিনি বলেন, সরকারের অনেক আমলারা যা বলছে, তাতে নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। কিন্তু বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন আদায় করে ছাড়বে। বাংলাদেশের জনগন গত ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে,  প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আমরা আন্দোলন নামবে।

দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে প্রধান অিতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন।

খালেদা জিয়ার অসুস্থতার জন্যও আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশে এই মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো। অনেকেই বলে ফুড পয়েজনিং করে অসুস্থ করা হয়। এমনকি চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার চেষ্টা চালানো হয়েছিলো। তাই খালেদা জিয়ার এই অসুস্থতা স্বাভাবিক না।
 
পিআর পদ্ধতি কি তা বাংলাদেশের জনগন বুঝে না তা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এখন একেক রাজনৈতিক দল এখন একে কথা বলছে। আবার একই দল একেক সময় একেক কথা বলছে। একবার বলছে- নির্বাচন হবে। আবার হবে- এই অবস্থায় নির্বাচন সম্ভব না। আবার কখনো বলে- পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।এই নাম (পিআর) বাংলাদেশের লোক কখনো শুনে নাই। কাকে পিআর পদ্ধতি তা বাংলাদেশের মানুষ শুনে নাই।

যারা পিআর পদ্ধতির কথা বলছেন তারা এই বিষয়ে জেনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল