শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুর চোরাই পন্য জব্দ, বিজিবি সদস্য আহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাই চা পাতা বহনকালে একটি পিকআপকে ধাওয়া দিয়ে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে এক বিজিবি সদস্য আহত হন।

বিজিবি জানায়, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সুরাইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি টহল দল সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালান সন্দেহে থামার সিগন্যাল দেয়। কিন্তু চালক না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মোটরসাইকেলে করে ধাওয়া শুরু করেন।

ধাওয়া করার এক পর্যায়ে পিকআপটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি কাঠের স-মিলের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে চোরাই চা পাতা উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায়, জব্দকৃত চা পাতার মালিক শাহজাহান এবং গাড়ির মালিক মো. জহিরুল ইসলাম। 

ধাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিজিবি সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি হাঁটুর নিচে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বিজিবি জানায়, জব্দকৃত চা পাতা ও পিকআপটি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি