শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিকদের সাথে এমপি পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন খানের মতবিনিমিয়

সিলেট-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর  হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জকিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জকিগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) জকিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জকিগঞ্জের সার্বিক পরিস্থিতি ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন।

সভায় তিনি বলেন, "জকিগঞ্জ সর্বপ্রথম স্বাধীন হয়েছে, কিন্তু আজও এর যথাযথ স্বীকৃতি পায়নি। বন্যা থেকে রক্ষা পেতে ডাইক মেরামত, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নসহ নানা সমস্যা বছরের পর বছর ধরে অব্যবস্থাপনায় পড়ে আছে। এসব সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।"

তিনি আরও বলেন, "এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।"

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা আমির মাওলানা জালাল উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার হোসেন, সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, উপজেলা সুরা সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল, উত্তর শিবিরের সভাপতি নাজির আহমদ আফজাল, জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান ও উত্তর শিবিরের সেক্রেটারি ফজল আহমদ।

অবশেষে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি