শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা জানালেন সাংবাদিক বাবর

সিলেট নগরীর বালুচরে শান্তিবাগ সোসাইটি বালুচর ক্লাবের সভাপতি লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শান্তিবাগে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার, সিলেট প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক বদরুর রহমান বাবরের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শান্তিবাগ সোসাইটির সভাপতি লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশিষ্ট সমাজসেবী বদরুর রহমান বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শান্তিবাগ সোসাইটির সহ-সভাপতি মিজানুর রহমান খান রিজভী, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ আশরাফুজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার চৌধুরী, মুহিবুর রহমান, জুম্মান আহমদ, হাসান আহমদ, সজন খান, নয়ন আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা সদূর প্রবাসে থেকেও নাড়ির টানে সবসময় বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখছেন। বন্যা, করোনা সহ দেশের যেকোন দূর্যোগে সহয়তা নিয়ে মানুষের পাশে থাকেন প্রবাসীরা। তাদের মধ্যে অন্যতম লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর মতো অন্যান্য প্রবাসীদেরকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। 

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি