শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের একমাসের কারাদণ্ড

হবিগঞ্জে চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয় ব্যবহার করে রোগীদের চিকিৎসা প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আব্দুর রহমান নামের ওই ব্যক্তিকে একমাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, শহরের হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ওই ডায়াগনস্টিক সেন্টারে আব্দুর রহমান নামে একজন ফিজিওথেরাপিস্টকে পাওয়া যায়। যিনি দীর্ঘদিন ধরে নিজেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন।

তিনি নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ঘটনাস্থলে যান। ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি