শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

দিরাই পৌরসভার ১৪ কোটি ৩৭ লক্ষ টাকার বাজেট ঘোষণা

নতুন করে করারোপ ছাড়াই সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে ১৪ কোটি ৩৭ লক্ষ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সাকিফ ইশমাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেন চৌধুরী, দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক হাজী নুর মিয়া, আশরাফ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯০ হাজার টাকা, রাজস্ব উদ্ধৃত ধরা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার টাকা। উন্নয়ন বরাদ্ধ ধরা হয়েছে ১১ কোটি ২৯ লক্ষ ৫২ হাজার ৬৯৯ টাকা, ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লক্ষ টাকা। অবকাঠামো নির্মাণ খাতে ধরা হয়েছে ১০ কোটি ৫৭ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত ধরা হয়েছে ৬ লক্ষ ৫২ হাজার ৬৯৯ টাকা।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি