শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে হাওরে প্রশাসনের অভিযান, ১১ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

মৎস্যে আইনে নিষিদ্ধ রিং ও বেল জালের বিরুদ্ধে সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

শনিবার  দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের আলীপুর -লামাপাড়া গ্রামের জাপার খালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিমকে সাথে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় ৪টি রিং ও ৭টি বেল জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের মালিক পালিয়ে যাওয়ায় কোনো জরিমানা করা যায় হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০  অনুসারে অবৈধ স্থাপনার মাধ্যমে মাছ ধরা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। এই আইনের আওতায় আজকের এই অভিযান করা হয়েছে। এই ধরনের অবৈধ  কার্যক্রম করে আমরা আমাদের নিজের মৎস্য সম্পদের ধ্বংস  না করি। সেজন্য সবাইকে যার যার অবস্থান থেকে  সচেতন থাকার আহ্বান জানাই।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, যে  সকল জালের সরকারি অনুমোদন নেই,সেই সকল জাল দিয়ে মাছ ধরার কারণে দিন দিন মৎস্য সম্পদের উৎপাদন কমে যাচ্ছে।  সরকার যে সকল প্রক্রিয়ায় মাছ ধরাকে বৈধ ঘোষনা করেছে সেই সকল প্রক্রিয়ায় আপনার মাছ ধরবেন। কিন্তু আমরা এখানে দেখেছি যে স্থায়ী কিছু অবৈধ স্থাপনা দিয়ে মাছ-মাছের পোনা সবকিছুকে ধরা হচ্ছে। তাই আমরা এখানে আজ অভিযান পরিচালনা করেছি। অনেকগুলো জাল জব্দ করে বিনিষ্ঠ করেছি। পরবর্তীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি