শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

মাদক ও অবৈধ পাচাররোধে বিজিবি তৎপর- ৫২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফ

মাদকদ্রব্যের অপব‍্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে জনসচেতনতা লিফলেট বিতরণ করেছে বিয়ানীবাজার ব‍্যাটালিয়ন ৫২ বিজিবি। দিবস উপলক্ষে দিনব্যাপী ব‍্যাটালিয়নের আওতাধীন সবগুলো বিওপিতেও স্থানীয় জনপ্রতিনিধি এবং বাসিন্দাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরে আইডিয়াল কলেজিয়েট স্কুলে মাদকদ্রব্যের অপব‍্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫২ বিজিবি ব‍্যাটালিয়ন বিয়ানীবাজারে সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক। এসময় তিনি মাদকের কুফল বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি অন‍্যদের সচেতন করার আহবান জানিয়ে বলেন, মাদক ও অবৈধ পাচাররোধে বিজিবি সবসময় তৎপর থাকবে।

অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ‍্যক্ষ আফজাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও বিয়ানীবাজার সূচনা পরিষদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা চৌধুরী সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

মাদকদ্রব্যের অপব‍্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ ও বিজিবি ৫২ ব‍্যাটালিয়নের পক্ষ থেকে উপহার তুলে দেন সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি