শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পদপ্রত্যাশীদের বিরুদ্ধে অভিযোগ জানতে চায় ছাত্রদল

সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন কলেজে সাংগঠনিক পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানতে চাওয়া হয়েছে। বুধবার সন্ধ্যার মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ সাংগঠনিক টিমের কাছে সরাসরি অভিযোগ দিতে বলা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানে এখনো কমিটি হয়নি, সেগুলোতে কমিটি দেওয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রদল। এ লক্ষ্যে মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেসব কলেজ কমিটি এখনো অনুমোদন দেওয়া হয়নি, সেসব কমিটির পদপ্রত্যাশী প্রার্থীদের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে অভিযোগকারীদের অভিযোগের সমস্ত প্রমাণসহ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহীম কার্দি, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের নিকট সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ করতে বলা হলো।’

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে উল্লেখ করা হয়-‘কেউ যদি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগ জানতে সাংগঠনিক টিমের দায়িত্বশীল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক ইব্রাহীম কার্দি বর্তমানে সিলেট অবস্থান করছেন।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি