বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

শাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রিমান্ড চেয়ে আবেদন, শুনানি সোমবার

সিলেটের আলোচিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে রোববার (২২ জুন) শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আগামীকাল সোমবার (২৩ জুন) শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

রোববার (২২ জুন) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ শামছুল হাবিব এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, 'রোববার অভিযুক্ত দুই শিক্ষার্থীদের আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়। কিন্তু শুনানি অনুষ্ঠিত হয়নি। ২৩ জুন (সোমবার) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।' 

উল্লেখ্য, ঈদের পূর্বে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠী কর্তৃক ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (১৯মে) অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। এতে অভিযোগ তুলেন সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের বিরূদ্ধে। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করছিলো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 


এঘটনায় প্রাথমিক সতত্যা পাওয়ায় ১৯ মে রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালী থানায় আটক ২জন ও অজ্ঞাতসহ ৫জনের বিরূদ্ধে মামলা মামলা দায়ের করেন ভুক্তভোগী।

এই সম্পর্কিত আরো

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা