বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

অ্যাডভোকেট গফ্ফারের মৃত্যু

বিএনপি মহাসচিব ও সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

সিলেট জেলা বিএনপি’র সিনিয়র উপদেষ্টা ও একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে ছিলেন গভীরভাবে আস্থাশীল। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।

বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে পৃথক এক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী অ্যাডভোকেট আব্দুল গফ্ফার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় তাদের বার্তায় বলেন, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার সিলেট জেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ, সৎ ও সজ্জন নেতা ছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে জেলা বিএনপি সংগঠিত ও গতিশীল হয়েছিল। তার মৃত্যুতে সিলেট বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সম্পর্কিত আরো

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা