বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

সিলেটের জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে টমটমের সংঘর্ষের ঘটনায় আহত এক শিশু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ আল মুরসালিন। তিনি উপজেলার শাহজালালপুর পুরকায়স্থবাড়ী গ্রামের ছাব্বির আহমদের ছেলে।

এর আগে, বুধবার (১৮ জুন) শিশুটিকে সঙ্গে করে ভাইয়ের বিয়েতে উপজেলার সোনাসারস্থ সৌদিয়া সেন্টারে যান তাঁর মা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে একটি টমটমের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৮) নিহত হন। এ ঘটনায় বর-কনে, নারী শিশুসহ মায়ের সঙ্গে গাড়িতে থাকা শিশু মুরসালিনসহ ১২ জন গুরুতর আহত হন।

এরপর উন্নত চিকিৎসার জন্য শিশু মুরসালিনকে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

এদিকে বৃহস্পতিবার বিকাল আড়াইটার সময় শিশুটির গ্রামের বাড়ি শাহজালালপুর (পুরকায়স্থবাড়ি)’র সামনে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চারজন শিশুসহ ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের অনেকের অবস্থাই গুরুতর।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান