বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে স্ত্রীকে হত্যা, লাশ পুকুরে ফেলে পালান স্বামী

সিলেটের গোলাপগঞ্জে সাবিনা বেগম (৩০) নামের এক নারীকে গলা টিপে হত্যার পর তাঁর স্বামী লাশ পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

সাবিনা বেগম গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সাবিনা স্বামীকে নিয়ে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। পর দিন গতকাল বুধবার সকালে বাড়িতে ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি তাঁর স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তাঁকে আদালতে হাজির করা হবে।’

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান