মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে সুমাইয়া নামে ৯ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) রাতে হবিগঞ্জ সদর হাসপাতাল  থেকে ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শিশু সুমাইয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মাধবপুর থানা পুলিশ সুমাইয়ার মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি আইসিএসআই আশিষ কুমার দে জানান, সোমবার সন্ধ্যায় শিশু সুমাইয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে এক্তিয়ারপুর গ্রামে ফাঁকা মাঠে ফেলে দেয়। পরে তার স্বজনরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

তিনি আরো জানান, ঢাকা যাওয়ার পথে রাত ১টার দিকে সুমাইয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তার শরীরে অনেক মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে মেরেছে এখনো শনাক্ত করা যায়নি। তবে সুমাইয়া খুনের ঘটনাটি রহস্যজনক। পুলিশ প্রকৃত অপরাধীকে ধরতে কাজ করছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?