মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

অফিস ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধিতে জরুরী - সিকৃবি ভিসি

অফিস ব্যবস্থাপনা ও নিয়ম শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। 

মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী "অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় উপাচার্য বলেন, অফিস ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচি প্রশাসনিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

মাৎস্যচাষ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং আইকিউএসি'র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

প্রশিক্ষণ কর্মসূচিতে "অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালক বকুল চন্দ্র রায় এবং সিকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম।

 বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন। 

কর্মশালা শেষে অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।   

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?