মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে সীমান্তে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৭ জুন) রাতের এই অভিযানে সীমান্ত পিলার ১২১৩/৪-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে বাংলাদেশ অংশে শ্বশানঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপি কর্তৃক পরিচালিত এই অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, “বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা শুল্ক বিভাগের মাধ্যমে আইনানুগভাবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?