মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেটের যুবলীগ নেতা জাকির ও রেজা ঢাকায় গ্রেফতার

ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির। 


জানা গেছে, যুবলীগের এ দুই নেতা ঢাকা উত্তরের ১৭নং সেক্টরের একটি বাসায় থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে। 


সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, সিলেটের দুই যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে পল্টন থানায় আছেন। সিলেট থেকে খোঁজ নেওয়া হচ্ছে। 


প্রসঙ্গত, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির ও রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন। 

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?