মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে জকিগঞ্জের রাজন গ্রেপ্তার

পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতের নাম জাকির আহমেদ চৌধুরী ওরফে জাকারিয়া আহমেদ তাপাদার রাজন (৩৪)। জাকারিয়া আহমেদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের ছেলে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই মো. রিয়াদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তারকৃত জাকারিয়া ঢাকার মান-চিন্তা সংগঠনের সক্রিয় সদস্য। তার সহযোগী ডাকাত দলের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে। সে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত ছিলেন বলে জানান তিনি। 

জানা গেছে, পুলিশ তার কাছ থেকে ডিবি পুলিশের তিনটি ওয়াকিটকি, তিনটি রিপ্লেটিং বেল্ট, একজোড়া হ্যান্ডকাফ, দুইটি মোবাইল, একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন, কালো রঙের ব্যাগ ভর্তি ১৫/১৬ ইঞ্চি দৈর্ঘ্যরে একটি ধারালো অস্ত্র, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। আন্তঃডাকাত দলের ৫ থেকে ৭ জন পুলিশের পোশাকে দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। 

এছাড়া অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী নামে এক নারীকে গত চার বছর আগে সে বিয়ে করে। তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?