মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

এবার সিলেটে দুজনের শরীরে করোনা শনাক্ত, একজন আইসিইউতে

আবারও নতুন করে আলোচানায় আসছে করোনা সংক্রমণ। সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে করোনা সংক্রমণ নিয়ে সতর্কতা। নতুন করে সিলেটে দুজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাখা হয়েছে আইসিউতে।

রোববার (১৫ জুন) বিকেল পর্যন্ত আক্রান্ত দুইজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা.মো.আনিসুর রহমান।


স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে দুজনেই পুরুষ। একজনের বয়স ৮০ বছরের ওপরে। তাঁর অবস্থা গুরুতর হওয়াতে আইসিইউতে রাখা হয়েছে। তিনি প্রথমে চিকিৎসা নিয়েছিলেন সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে। পরবর্তীতে করোনা শনাক্ত হলে শনিবার তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় ও অন্যজন আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এব্যাপারে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা.মো.আনিসুর রহমান বার্তা২৪.কমকে বলেন, গত ২৪ ঘন্টায় সিলেটে একজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার এক বৃদ্ধলোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।


তিনি আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।

উল্লেখ্য -২০২০ সালের ৫ই এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়ে ছিলেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?