মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, যুবদলের আহবাব বহিস্কার

সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে মাইকিং করে হামলার ঘটনায় যুবদল নেতা আহবাব হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

 

শনিবার (১৪ জুন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দস্যুতার অভিযোগে সিলেট জেলা যুবদলের সদস্যপদ, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদসহ আহ্বাব হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নিবেনা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তাদের সঙ্গে দলীয় বিষয়ে যোগাযোগ না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনের প্রতি কঠোর আইনী ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) বিকেল তিনটায় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী সোহেলের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আহ্বাবুল হোসেনের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন লোক হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটেরও অভিযোগ উঠে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় তারা কয়েকজনকে আটকও করে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?