মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সীমান্তে ফের ১৩ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে প্রায় ২০ দিন পুশইন বন্ধ রাখলেও শুক্রবার ভোরে আরও ১৩ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

স্থানীয়দের সহযোগীতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৩ ব্যক্তিকে আটক করেছে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ শিশু রয়েছে। স্থানীয়দের ধারণা এরা রোহিঙ্গা মুসলমান।   

এর আগে ২৪ মে রাতে ১২১ জনকে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে পুশইন করেছিল বিএসএফ। এদের আটক করে পরিচয় শনাক্তের পর থানায় সোপর্দ করে বিজিবি। পরে থানা পুলিশ স্বজনদের জিম্মায় আটকদের ছেড়ে দেয়।  

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১৩ জনসহ মোট ২৮৫ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল। 

জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল বিজিবি বিওপি এলাকার সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এরা বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়লে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন করছে বিএসএফ। শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। এদের নাম ঠিকানা শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় সোপর্দ করা হবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?