মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

লন্ডনে প্রকাশ্যে হিরন মাহমুদ নিপু!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে ।

গতকাল (বৃহস্পতিবার) লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন নিপু।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে সবচেয়ে বেশী আলোচিত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর যুবলীগ নেতা হিরন মাহমুদ নিপু’র বালুচরস্থ বাসা ও তার ব‍্যবহৃত ব‍্যাক্তিগত গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এসময় দেশে কয়েকদিন আত্মগোপনে থেকে হিরন মাহমুদ নিপু একসময় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। সেখান থেকে গত মে মাসে যুক্তরাজ্যে পাড়ি দেন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা অসংখ্য মামলার পলাতক আসামি হিরন মাহমুদ নিপু। 

লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের পালিত নানা কর্মসূচিতে দীর্ঘ ১১মাস পর প্রকাশ্যে দেখা গেল যুবলীগ নেতা হিরন মাহমুদ নিপুকে।

উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজির অসংখ্য অভিযোগ রয়েছে নিপুর বিরুদ্ধে। খুনের মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি। নানা বিতর্কিত ঘটনায় তিনি র‍্যাব-পুলিশের হাতে বহুবার গ্রেফতার হয়েছিলেন সাবেক এই ছাত্রনেতা।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?