বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু ফল পুনঃনিরীক্ষণ - সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাইপণ্যসহ আটক ২


সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) ও রোববার (২৪ নভেম্বর) ১৯ বিজিবির আওতাধীন পৃথক এলাকায় অভিযান পরিচালিত হয়।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় অত্র ব্যাটালিয়নের অধীন ডোনা বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল উক্ত স্থান থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) এবং কিশোরগঞ্জ জেলার সজল দাসকে (২৯) আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রোববার আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৫ হাজার ৫০০ কেজি চিটা গুড়, ৭০০ কেজি চিনি, ৪২ হাজার ০০০ পিস পাতার বিড়ি এবং ১টি মাঝারি টাটা ট্রাক জব্দ করে। আটক মালামালের বাজার মূল্য ৩০ লাখ ১২ হাজার ৮৭৬টাকা।

এর আগে শনিবারে একই এলাকা থেকে মিছরি গুড়া ৬২৫০ কেজি, ভারতীয় চিনি ২১০০ কেজি ও একটি ট্রাক জব্দ করা হয়। এসবের বাজার মূল্য ৩২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, জব্দকরা মালামালের সর্বমোট বাজার মূল্য ৬২ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। এসব মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রেখেছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ

সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু

ফল পুনঃনিরীক্ষণসিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী