মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

লাউয়াছড়ায় ডাকাতির মূল হোতা ‘পাগলা হাবিব’ গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বাগড়াবাড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে ‘পাগলা হাবিব’ (৩৬) কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় জেলায় অভিযান চালিয়ে মোট পাঁচজন ডাকাতকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে কমলগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ও র‌্যাব-৯ এর একটি যৌথ অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে হাবিবকে গ্রেফতার করে। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ‘লাউয়াছড়ার ডাকাতির ঘটনায় হাবিব মূল পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই চারটি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ৩১ মে গভীর রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাগড়াবাড়ি এলাকায় ১০-১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে মালামাল লুটে নেয়। ঘটনার পরপরই কমলগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

মামলার ভিত্তিতে চালানো অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে লুট করা সাতটি মোবাইল ফোন এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?