মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩০) নামে যুবকের এক পা ও বুকের এক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বুধবার বিকাল ৫ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া আদমপুরের আধকানী গ্রামের বাজিদ মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের উপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহিনের সাথে থাকা রাসেল মিয়া জানান, লাউয়াছড়ায় ঘুরতে এসে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। সে সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের পাশে ছিলাম। অন্যদের সাথে আমিও তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু পথেই শাহিনের মৃত্যু হয়। 

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পর  ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি, তবে কিভাবে তিনি রেল লাইনে চলে আসেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?