সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ ভারতের উদ্দেশে আলাল - পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি নিচ্ছে সিসিক নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি - গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক পারাপার হতে গিয়ে যাত্রীবাহী একটি মোটরসাইকেলের ধাক্কায় শনিবার দুপুরে নৃপেন্দ্র দেবনাথ (৬০) নামের এক কৃষক গুরুতর আহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনার পর আহত নৃপেন্দ্র দেবনাথকে তাৎক্ষণিকভাবে পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাজীপুর চৌরাস্তা এলাকায় রাত ৯টার দিকে তিনি মারা যান।


নৃপেন্দ্র দেবনাথের বাড়ি মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলহা গ্রামে। তিনি বাড়ি থেকে সার নিয়ে স্থানীয় রূপেশ্বর হাওরের বোরো জমিতে ছিটানোর জন্য যাচ্ছিলেন। পথে তিনি ওই দুর্ঘটনার শিকার হন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, ‘ঘটনায় জড়িত মোটরসাইকেলের চালকের পরিচয় মিলেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সম্পর্কিত আরো

ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি

বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’

ভারতের উদ্দেশে আলাল পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল

প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি নিচ্ছে সিসিক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক

কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে

মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী