মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে দিনব্যাপী জামাত প্রার্থীর গণসংযোগ

সুনামগঞ্জ - ৩ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যডভোকেট ইয়াছিন খান শান্তিগঞ্জে গণসংযোগ করেছেন।

বুধবার(১১ জুন)দুপুর ১২টা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ এর সভাপতিত্বে নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও বিনিময়  শেষে শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক বাজার,গ্রাম,মুরাদপুর বাজার,লালুখালি গ্রাম,জীবদাড়া বাজার ও জয়নগর  বাজারে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গনসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,পশ্চিম পাগলা ইউপি জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, দরগাপাশা ইউপি সভাপতি ডাঃশামীম আহমদ, পূর্বপাগলা ইউপি  সেক্রেটারি শিব্বির আহমদ , জয়কলস ইউপি সভাপতি ডাঃসাইদুর রহমান,সেক্রেটারি মোঃআলাউর রহমান,শিমুলবাকঁ ইউপি সভাপতি এখলাছুর রহমান,সেক্রেটারি  মহি উদ্দিন ,পাথারিয়া ইউপি সেক্রেটারি আব্দুর রশিদ খান,শ্রমিকল্যাণ সভাপতি আজমল হুসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।

প্রচারণা চলাকালে জামাত প্রার্থী এ্যাডভোকেট ইয়াছিন খান  বলেন, স্বাধীনতার পর আপনারা সকল দলের শাসন ব্যবস্থা দেখেছেন। সেই শাসন ব্যবস্থায় মিলেনি অর্থনৈতিক, আসেনি জনগনের মত প্রকাশের স্বাধীনতা। তাই ন্যায় ও ইনসাফ ভিক্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে, দীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামীর সাথে থাকার আহবান জানাই।এ্যডভোকেট ইয়াছিন খান আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?