সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ঈদের রাতে তরুণীকে দলবেধে ধর্ষণ, গ্রেপ্তার ২

 

সিলেটে ঈদের রাতে তরুণীকে দলবেধে ধর্ষনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ যমুনা মার্কেটের দ্বিতীয় তলার ডায়মণ্ড আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- ওই হোটেলের ম্যানেজার, সুনামগঞ্জের লালপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে লুৎফুর রহমান (৪৫), হোটেলের নৈশপ্রহরী ও ওসমানীনগর থানার মোল্লাপাড়ার লালউল্ল্যাহর ছেলে খিজির আহমদ (৩৫)।

পুলিশ জানায়, শনিবার ঈদের রাত ১০টার দিকে ঢাকা থেকে কদমতলী বাসস্ট্যান্ডে আসেন এক গার্মেন্টসকর্মী। বাড়ি ফেরার বাস না পেয়ে তিনি একটি আবাসিক হোটেল খুঁজতে থাকেন। এসময় রিফাত ওরফে মুরাদ নামের এক যুবক তাকে হোটেলে তুলে দেওয়ার কথা বলে ডায়মণ্ড আবাসিক হোটেলে নিয়ে আসেন। 

রাত ৩টার দিকে হোটেলের ম্যানেজার জোরকরে রুমে প্রবেশ করে ওই গার্মেন্টসকর্মী তরুণীকে ধর্ষন করেন। পরে রুমের ভেতর নৈশপ্রহরী খিজির আহমদ (৩৫), রিফাত ওরফে মুরাদ (২৫) ও তানভীর (৩০) নামের অপর এক যুবককে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেন। তারা ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে ওই তরুণীকে ধর্ষন করেন। 

রবিবার (৮ জুন) সকাল ১০টার দিকে হোটেলের ম্যানেজার লুৎফুর রহমান তরুণীকে হোটেলের বাইরে রেখে যায়। পরে এক বাসস্টাফ তরুণীকে কদমতলী বাসস্ট্যান্ডস্থ র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যান। অভিযোগ পেয়ে র‌্যাব বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ নির্যাতিতা তরুণীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে অসুস্থ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সন্ধ্যা ৬টার দিকে ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার লুৎফুর রহমান ও নৈশপ্রহরী খিজির আহমদকে গ্রেফতার করে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?