শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে
advertisement
সিলেট বিভাগ

সিলেটের সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা, সব আসামি খালাস

সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে করা মামলার সব আসামি খালাস পেয়েছেন।

ওই মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন সব আসামিকে খালাসের রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের অন্যতম আইনজীবী মোমিনুল ইসলাম। তিনি জানান, মহানগরের জালালাবাদ থানা–পুলিশ মামলাটি করে। এ মামলার অভিযোগপত্র দুই ভাগে দেওয়া হয়। দণ্ডবিধি ভাগে সব আসামি গতকাল খালাস পান। তবে বিস্ফোরক পার্টটি জননিরাপত্তা আদালতে বিচারাধীন।

খালাস পাওয়া আসামিদের মধ্যে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহসভাপতি চৌধুরী মো. সুহের, মহানগর যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান প্রমুখ রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে ২০১৫ সালের ১ জানুয়ারি সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ সময় মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলা হয়েছে অভিযোগ এনে পুলিশ মামলা করেছিল।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে মারা যান বদরউদ্দিন আহমদ।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে