সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পিকআপ উল্টে ২ কিশোরের মৃত্যু : আহত ১

সিলেটের আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কে গ্যাসের সিলিন্ডারবোঝাই পিকআপভ্যান উল্টে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর। নিয়ন্ত্রন হারিয়ে পিকআপটি পথচারী তিন কিশোরের উপর উল্টে পড়ে গেলে এই হতাহত হয়। সিলেট ট্যুর

গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে সিলেটের আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম। আহত আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)।

জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে পিকআপটি উল্টে যায়। ওই সময় সড়কের পাশ দিয়ে যাওয়া জাবেদ, ফাহিম, সুমন তিন পথচারী পিকআপের নিচে চাপা পড়ে গুরুত আহত হন। পরে স্থানীয়রা দের উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। তখন ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক পালিয়ে গেছে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি