শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
জাফলংয়ের ইসিএভুক্ত বালির হাওরে টাস্কফোর্সের অভিযান, ১৩ লিস্টার মেশিন ধ্বংস তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমদ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে এমসি কলেজ ছাত্রদল ‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ বালির হাওরে দিন-রাতে বালু লুট - ড্রেজারের পেটে যাচ্ছে জাফলংয়ের ফসলি জমি কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা?
advertisement
সিলেট বিভাগ

শেখ হাসিনা লক্ষ্মণ সেনের মত পালিয়ে গেছে: ব্যারিস্টার সালাম

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, গণতন্ত্র পূনঃরুদ্ধারে বর্তমান বিশ্বে তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন। কারণ এক ভয়ঙ্কর স্বৈরশাসকের কবল থেকে বাংলাদেশকে সুযোগ্য নেতৃত্ব দিয়ে তিনি মুক্ত করেছেন। যেকারণে যুগ যুগ ধরে দেশের মানুষ তারেক রহমানকে মনে রাখবে।

শনিবার (২১ ডিসেম্বর) দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নির্বাচন। যেটা শেখ হাসিনা বুঝতে পারেনি। যে কারনে আজ তার দলের নেতাকর্মীদের রেখে লক্ষ্মণ সেনের মত পালিয়ে গেছে। আর দেশটাকে একটা করুণ পরিস্থিতিতে রেখে গেছে। উন্নয়নের নামে নিজের স্বার্থ হাসিল করেছে। সেই ভংগুর পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারে তারেক রহমান ৩১ দফা নিয়ে কাজ করছেন। সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশ তার আপন মহিমায় ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার সালাম বলেন, ৫ আগস্টের পর মানুষ দেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে। আর এই স্বপ্নের নেপথ্যে নায়ক তারেক রহমান। তিনি নতুন করে এই ভংগুর রাষ্ট্রকে মেরামত করে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চান। আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছে এবং সাংবাদিকদের নির্মমভাবে নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।

দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সল আমীন, সাবেক সহসভাপতি খালেদ আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বর্তমান সিনিয়র সহসভাপতি শিপন আহমদ, সহসভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য জাহেদ আহমদ, সদস্য সুলতান সুমন, আবুল বশর, আহমদুর রহমান সাদেক, রাশেদুল ইসলাম সোহেব, জাবেদ এমরান, আব্দুল হাসিব, মো. সুহেল আহমদ, সাংবাদিক শেখ আব্দুল মজিদ।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মখসুদুল করিম নোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই রাজন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক জেবুল আহমদ, সদস্য জমির আলী, মহানগর ছাত্র দলের সদস্য সাগর খাঁন।

▐ এই সম্পর্কিত আরো

জাফলংয়ের ইসিএভুক্ত বালির হাওরে টাস্কফোর্সের অভিযান, ১৩ লিস্টার মেশিন ধ্বংস

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমদ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে এমসি কলেজ ছাত্রদল

‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’

বালির হাওরে দিন-রাতে বালু লুটড্রেজারের পেটে যাচ্ছে জাফলংয়ের ফসলি জমি

কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা?