সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সাহেবেরবাজারে বৃদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট, দ্রুত বিচার আইনে মামলা

সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় এক বৃদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।


এ ঘটনায় ভুক্তভোগী আপ্তেরা বিবি (৮৭) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে দ্রুতবিচার আইনে (সি.আর ১৪/২৫) একটি মামলা দায়ের করেছেন। আপ্তেরা বিবি সদর উপজেলার এয়ারপোর্ট থানা এলাকার লুসাইন গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী।


তিনি সোমবার (২ জুন) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির হয়ে দ্রুত বিচার আইনে সালাউদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের নামোল্লেখ করে এই মামলা দায়ের করেন।


মামলার অন্যান্য আসামিরা হলেন এয়ারপোর্ট এলাকার পশ্চিম পাঠানগাঁও গ্রামের বাসিন্দা সালাহউদ্দিনের ভাই নাজিম উদ্দীন (৩৫), তার পিতা আশিদ মিয়া (৫৮), টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান মুহিত (২৬), মাহবুবুর রহমান তুহিন (২৮), মিসবাহ উদ্দিন (৩২), বাচ্চু মিয়া (৪৮), তারেক আহমদ (২৪), কামাল মিয়া (২৪), লুসাইন গ্রামের বাসিন্দা শাহরিয়ার রহমান সাজু (২৪), আজিজুর রহমান (৫৬), পশ্চিম পাঠানগাঁওয়ের বাসিন্দা আলবাব মিয়া (৩৮)। মামলায় ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, ২৫ মে দুপুরে সালাউদ্দিনের নেতৃত্বে বিবাদীরা ওই মহিলার পরিবারের সদস্যদের মারধর করে ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ ১০ লাখ টাকার স্বর্ণ নিয়ে যায় এবং বৃদ্ধা মহিলা ও তার পরিবারের লোকদের ঘর ছাড়া করেন। এই ঘটনায় নিরূপায় হয়ে বৃদ্ধা আপ্তেরা বিবি (৮৭) এই সন্ত্রাসী সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি এফআইআর করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেছন।


এয়াপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছিত সরকার জানান, মামলাটি আদালত থেকে আজ (বৃহস্পতিবার) আমাদের কাছে এসেছে। বিজ্ঞ আদালতের নিদের্শ অনুযায়ী মামলা রেকর্ড করা হবে। তারপর বিধি অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি