মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আইজিপি

পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।তিনি বলেন, ‘বর্তমানে পুলিশ মনভাঙা অবস্থায় আছে।ভয়ে-আতঙ্কে তাদের মন ভেঙে গেছে। গণঅভ্যুত্থানে সিনিয়র পুলিশ সদ্যরা জুনিয়রদের হুকুম দিয়ে তাদেরকে অনিরাপদ রেখে পালিয়ে গেছেন।এখন পুলিশ ফোর্সকে জাগিয়ে তুলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ 


শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, ‘তুরাব হত্যা মামলায় পুলিশ কমিশনার গুরুত্ব সহকারে কাজ করে যাবেন। সাংবাদিক তুরাব পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদেরই গুলিতে মারা গেছেন। তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই।’ 

এসময় তুরাব হত্যাকান্ডের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশের কমিশনারকে অনুরোধ করেন আইজিপি।

আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নেই, যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।’ 

তিনি আরো বলেন, ‘বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে, এ জন্য আমরা লজ্জিত।’

নিরপরাধ যারা আসামি হয়েছেন তাদের গ্রেফতার করা যাবে না মন্তব্য করে এসময় আইজিপি বলেন, ‘জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।’


চাঁদা বা হুমকি বিষয়ে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হুমকি ও চাঁদাবাজির বিষয়ে শুনেছি। আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে এলে কাউকে চাঁদা দিবেন না, ভয়ও পাবেন না। আমরা সব সময়ই ব্যবসায়িদের সঙ্গে আছি। ব্যবসায়িরা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।’

পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা কমিশনে সুনির্দিষ্ট কিছু বিষয় সুপারিশ করেছি। বিশেষ করে বেশিরভাগ পুলিশ সদস্যকে ওভারটাইম কাজ করতে হচ্ছে। এটার জন্য তারা কোনো ভাতা পান না। এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি তাদের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে আমরা তাদের সমস্যা সমাধাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমরা সকলকে সঙ্গে নিয়ে তাদের কথা শুনবো।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি মো.  মুশফেকুর রহমানসহ পুলিশের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০