সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

অবৈধভাবে বালু পরিবহনের সময় ট্রাক জব্দ, ২ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কে মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় ট্রাকের সারি আটক করে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক জব্দ ও ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকার মনু সেতু সংলগ্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ইজারার মেয়াদউত্তীর্ণ হলেও শতাধিক ট্রাকযোগে বালু পরিবহন অব্যাহত ছিল। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ, কৃষিজমি এবং সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা বারবার আপত্তি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রোববার (১ জুন) সন্ধ্যায় ব্যাপক ট্রাক চলাচলের ফলে সড়কে যানজট সৃষ্টি হলে ক্ষুব্ধ জনতা শমশেরনগর-চাতলাপুর সড়কে বালুবাহী ট্রাকের সারি আটকে দেন।

খবর পেয়ে সোমবার (২ জুন) কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডি. এম সাদিক আল সাফিন ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অবৈধ বালু পরিবহণের দায়ে ট্রাক জব্দ ও ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) ডি. এম সাদিক আল সাফিন বলেন, ইজারা না থাকা অবস্থায় বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ অবৈধ। জব্দকৃত ট্রাক ও জরিমানা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানান এলাকাবাসী।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি