সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সুরমা নদীতে বর্জ্য ফেলে চাকরি হারালেন তিন পরিচ্ছন্নতাকর্মী

ভারী বর্ষণে যখন নগরীতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা, প্রায় বিপৎসীমা ছুঁই ছুঁই সুরমা নদীর পানি; তখন সুরমা নদীতে বর্জ্য ফেলে চাকরি হারালেন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা শাখার একজন সুপারভাইজার ও দুইজন পরিচ্ছন্নতাকর্মী।

গতকাল (রবিবার) সকাল ১১টার দিকে নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন ওয়াকওয়ের উপরে দাড়িয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনাবাহী একটি ভ্যান থেকে সরাসরি সুরমা নদীতে ময়লা ফেলছেন– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এই ভিডিওর বরাতে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে জাতীয় দৈনিক কালের কন্ঠ। প্রতিবেদনে বিষয়টির তীব্র সমালোচনা করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। তিনি নিজেও ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছিলেন।

ভিডিওতে দেখা যায় সিলেট সিটি কর্পোরেশন লেখা একটি ভ্যান থেকে সিটি কর্পোরেশন লোগো লাগানো ভেস্ট পরা একজন পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা ফেলছেন সুরমা নদীতে। এসময় পাশে ছাতা মাথায় সিটি কর্পোরেশন লেখা রেইনকোট পড়ে দাড়িয়ে আছেন একজন সুপারভাইজার।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্নেল (অবঃ) মোহাম্মদ একলিম আবদীন বলেন, ‘যখন সিটি কর্পোরেশনের সকল কর্মীরা জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় ড্রেন ও ছড়া পরিষ্কার রাখতে দিনরাত কাজ করছেন, তখন তিনজন পরিচ্ছন্নতাকর্মীর এমন কর্মকাণ্ড আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।’

তিনি বলেন, ‘বিষয়টি আমরা অবগত হওয়া মাত্রই এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যেহেতু তারা মাস্টাররোলে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, তাই তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও সার্বিক বিষয় অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি