মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে বড় ভাই কতৃক ছোট ভাইকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধে জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর গ্রামের মৃত কামরুল ইসলাম চৌধুরীর ছেলে মাদ্রাসা শিক্ষক, সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ চৌধুরী আপন ভাই শামসুল হক দ্বারা হয়রানি ও নির্যাতের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেছেন। শনিবার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ সালিশ বৈঠকে একাধিকবার বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। 

গত ১৮ নভেম্বর তার ভাই শামসুল হক ও তার স্ত্রী সন্তানরা মিলে মামুন চৌধুরীর হাফেজে কুরআন ছেলে মাহফুজুর রহমান, মাহফুজের মা নুরজাহান বেগমকে পিটিয়ে আহত করলে তারা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এর আগেও মামুন চৌধুরীকে  হত্যা চেষ্টা করেন শামসুল হক ও তার লোকজন। সম্প্রতি মাওলানা মামুনুর রশিদ চৌধুরীকে উলামা লীগ নেতা ও থানার দালাল আখ্যা দিয়ে ফেসবুক ও  নিউজ পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন। 

পারিবারিক সম্পত্তি নিয়ে আদালতে মামলা থাকায় মৌখিক বন্টনের মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করে আসলেও শামসুল হক কৌশলে মামুনুর রশিদ চৌধুরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার সম্পত্তি  ভোগ দখল করার পায়তারা করছেন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামুন চৌধুরীর মামলা আমলে নিয়েছেন কিন্তু তার ভাই শামসুল হক চৌধুরীর মামলা গ্রহণ করেননি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুরব্বি খলিলুর রহমান, নজরুল ইসলাম, মামুন চৌধুরীর  চাচাত ভাই আলতাফ হোসেন, ভাতিজা আনোয়ার হোসেন,  আপন ছোট ভাই মাসুদ আহমদ।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০