শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে
advertisement
সিলেট বিভাগ

সবুজ সিলেটে সংবাদ প্রকাশ

ধোপানজান নদীতে বালু-পাথর লুটপাট বন্ধে তৎপর প্রশাসন, জব্দ ট্রলি


প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সড়কপথে ধোপাজান নদীর বালু-পাথর লুটপাটের সংবাদ ১৪ ডিসেম্বর দৈনিক সবুজ সিলেট-এ প্রকাশের পর তৎপর হয়ে ওঠেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী। বালু-পাথর লুটপাটের সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে না পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করেছে পুলিশ।

এদিকে সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে লুটপাট বন্ধে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণে সাধুবাদ জানিয়েছেন সুধিমহল। এবং এই তৎপরতা অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশি তৎপরতায় বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাত ৮ টা পর্যন্ত ধোপাজান নদীর বালু-পাথর লুটপাট বন্ধ রয়েছে। এবং বালু-পাথর পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করেছে থানা পুলিশ।

সদর উপজেলার মুসলিমপুর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধোপাজান নদীর বালু-পাথর আগে নদী পথে লুটপাট হলেও পরে কৌশল পাল্টে সড়কপথে লুটপাট শুরু হয়। তবে ১৪ ডিসেম্বরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতায় বালু-পাথর লুটপাট এখন বন্ধ রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে লুটপাটকারী সিন্ডিকেট।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বালু-পাথর লুটপাটে প্রভাবশালী সিন্ডিকেট জড়িত রয়েছে। তাই নিরীহ সাধারণ শ্রমিকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।


সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. আবুল কালাম বলেন, আমি সপ্তাহখানেক হয় সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেছি। যোগদানের পর ধোপাজান নদী থেকে বালু-পাথর লুটপাট রোধে অভিযান পরিচালনা করে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়েছে এবং লুটপাটকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে বালু-পাথর লুটপাট বন্ধ করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে জানিয়ে ওসি বলেন, এসব অবৈধ লুটপাটে জড়িতদের কোনো ছাড় দেয়া হবেনা।

প্রসঙ্গত, ২০১৮ সালের পর থেকেই সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান চলতি নদী ইজারাবিহীন আছে। তারপরও একটি চক্র নানা কৌশলে বিগত সরকারের আমলে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে। পটপরিবর্তনের পর এই মাত্রা আরো বেড়ে যায়।

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁওসহ সীমান্ত এলাকার অনেক গ্রামের পাশের এ নদীতে গভীর রাতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও সেইভ মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন চলছে অবৈধভাবে। ফলে ড্রেজার তান্ডবে বারকী নৌকা দিয়ে সাধারণ শ্রমিকদের আয় রোজগারের পথ  বন্ধ হয়ে গেছে অনেক আগেই। বৈধভাবে সনাতন পদ্ধতিতে বেলচা, বালতি দিয়ে বালু-পাথর উত্তোলন করলে পরিবেশের কোন ক্ষতি হয়না এবং সাধারণ মানুষ কাজ করে সংসার চালাতে পারে। সরকার যদি ক্রয় পদ্ধতির মাধ্যমে ধোপাজান নদীর বালু-পাথর উত্তোলন করতো তাহলে ভালো হত। এমনটাই দাবি করছেন বারকী শ্রমিক সংঘের নেতৃবৃন্দসহ সচেতন মহল।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে