সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে নৌপথে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় শাড়িসহ পণ্য জব্দ

সুনামগঞ্জে সুরমা নদী দিয়ে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় অবৈধ শাড়ির চালানসহ দুই কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার (১ জুন) ভোররাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি ২৮ জানায়, রবিবার ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি। এসময় ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১হাজার ৭শ’ পিস ভারতীয় অবৈধ শাড়ি, ৭ হাজার ২শ’ পিস ক্রিম এবং ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) লে. কর্ণেল জাকারিয়া কাদির এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদকে সামনে রেখে সম্প্রতি নৌপথে সক্রিয় রয়েছে চোরাচালান চক্র। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্তিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল নৌকায় রেখে পালিয়ে যায়। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।’

উল্লেখ্য, এর আগে গত ৬ দিনে নৌপথ ও সড়ক পথে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ৫ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১শ’ ৬৪ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে বিজিবি।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি