সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে বন্যা শঙ্কা, প্রস্তুত ৬৮টি আশ্রয় কেন্দ্র

প্রবল বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলায় সুরমা, কুশিয়ারা ও সোনাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনের বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল ও বিস্তৃণ হাওর এলাকা তলিয়ে গেছে। বন্যার শঙ্কা থাকায় উপজেলা প্রশাসন ৬৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা প্রদান করেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে শনিবার বিকাল তিনটায় বিপৎ সীমার ৪.১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু যেভাবে উজান থেকে ঢল নামছে এ ধারা অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গত তিন দিনের প্রবল বর্ষণ আগামী দুই দিন অব্যাহত থাকবে এমন পূর্বাভাস রয়েছে।


বিয়ানীবাজার উপজেলা প্রশাসন বন্যার আগাম প্রস্তুতি হিসাবে উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতিরক্তি দায়িত্ব) মোহাম্মদ হিরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্য সহকারি আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বশীল শাহিন আহমদকে দিয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যার শংকা থাকায় উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১টি স্থায়ী ৬৭টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মুড়িয়া ইউনিয়নে ১৩টি, দুবাগে ৯টি, লাউতা ও শেওলায় ৮টি করে, মাথিউরায় ৭টি, কুড়ারবাজার ও তিলপাড়ায় ৬টি করে, চারখাইয়ে ৪টি, আলীনগর ও পৌরসভায় ৩টি করে এবং মোল্লাপুর ইউনিয়নে ১টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা ম্ন্নুা বলেন, বন্যার শংকা থাকায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রবল বর্ষণে নদী ও হাওর এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। একই সময়ে উপজেলার পাহাড়ি এলাকায় ধসের শংকা রয়েছে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি