সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে শিক্ষকের বাসায় চুরি

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের মজলিশপুর এলাকায় এক শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) দিবাগত রাতের এ ঘটনায় আনুমানিক ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা এবং দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক সুধাসিন্ধু দাস রানা জানান, প্রতিদিনের মতো রাতে খাবার শেষে তিনি ও তার স্ত্রী রাত ১টার দিকে ঘুমাতে যান। ভোররাতে ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো, আলমারি খোলা এবং সিলিংয়ের উপরের একটি ছোট জানালাও খোলা অবস্থায় রয়েছে। একইসঙ্গে তাদের বাড়ির সংযুক্ত পাশের ভাড়াটিয়ার রুমের দরজাও খোলা এবং তালা ভাঙা পাওয়া যায়।

তিনি জানান, একজন নতুন ভাড়াটিয়া ঘর ভাড়া নিয়েছেন মঙ্গলবার। তারা রুমগুলো বুকিং দিয়ে বাহিরের দিকে তালা মেরে যান। তাদের একটি ভিতরের রুমের সাথে আমাদের রুমের একটা দরজা আছে।  রাতে সেই দরজাটা লাগানো হয়নি।

চুরির খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবেদনটি লিখার আগ মুহূর্ত পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি