সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

লাউয়াছড়ায় হেলে পড়া গাছের সাথে ট্রেনের ধাক্কা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বন অতিক্রম করার সময় রেললাইনের ওপর হেলে পড়া একটি বড় গাছে ধাক্কা খেয়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী ট্রেনটি।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে চলার সময় এই ঘটনা ঘটে। 

বন বিভাগ জানায়, ভোরে ঝোড়ো হাওয়ার কারণে গাছটি রেললাইনের ওপর হেলে পড়ে। পরে দ্রুতগতিতে আসা ট্রেনটি গাছটিকে ধাক্কা দেয়। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার কারণে বড় দুর্ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছটি সরিয়ে ফেলে। এক ঘণ্টার মধ্যেই, সকাল সাড়ে ৯টার দিকে, রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, ‘লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছে আন্তনগর ট্রেন কালনী ধাক্কা খায়। ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। 

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি