সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সাইকেল পেলেন জগন্নাথপুরের ৬৪ দফাদার ও মহল্লাদার

দায়িত্ব পালন ও চলাচলের সুবিধার্থে বিনামূল্যে বাইসাইকেল পেলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে কর্মরত ৬৪ জন দফাদার ও মহল্লাদার। 

 

সোমবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে কর্মরত ৬৪ জন দফাদার ও মহল্লাদারের মাঝে প্রধান অতিথি হিসেবে সাইকেল বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। 


বাইসাইকেল বিতরণকালে ইউএনও বরকত উল্লাহ বলেন, ‘দফাদার ও মহল্লাদাররা একটি ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের চলাচলের সুবিধার্থে সরকার বাইসাইকেল প্রদান করেছে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। এ উদ্যোগ সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান খান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আঙ্গুর মিয়া এবং মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াব উল্লাহ।

 

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি